মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত ফকিরহাট গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এ সমাবেশে মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আদর্শ বিদ্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান ও মেহেদী আল নোমান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ, পলাশ মোড়ল ও কামরুল জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম, সহকারী অধ্যাপক মো. মোফাজ্জেল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি কাজী ইয়াছিন এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী শাহিন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়।