শিরোনাম
পরকীয়ার অভিযোগে আটক, অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি

চৌদ্দগ্রামে যুবককে গণপিটুনি, এলজি ও কার্তুজসহ পুলিশের কাছে হস্তান্তর

চৌদ্দগ্রামে যুবককে গণপিটুনি, এলজি ও কার্তুজসহ পুলিশের কাছে হস্তান্তর

কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির নামে এক যুবককে গণপিটুনি দিয়ে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। রোববার সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁকে আটক করা হয়।

আটক মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মনিরকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইনও রোববার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তবে মনিরের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের সত্যতা এবং উদ্ধার করা অস্ত্রের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর