শিরোনাম

রংপুরে শিক্ষক পরিবার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

রংপুরে শিক্ষক পরিবার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

৬ আগস্ট) বিকেলে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন।

কর্মসূচির আয়োজকরা বলেন, শান্তির শহর হিসেবে পরিচিত রংপুরে একই পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডে সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। এমন ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা টালবাহানা গ্রহণযোগ্য নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে নিহত রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হবে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে পুলিশের দেওয়া ঘটনার বিবরণ নিয়ে নিহতদের স্বজনসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পুরো ঘটনার পেছনের রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হয়েছে।

এরই মধ্যে মামলাটির তদন্তভার কোতোয়ালি থানা থেকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর