শিরোনাম

রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আবাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার তিনি কর্মস্থলে যাননি। সন্ধ্যার পর তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারী খোঁজ নিতে গ্রিন সিটির ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা খোলা অবস্থায় ভেতরে প্রবেশ করে বাথরুমের সামনে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে গ্রিন সিটির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর