শিরোনাম
হামে আরও ৪ জনের মৃত্যু, চলতি বছরে মোট প্রাণহানি ৬৬১
হামে আরও ৪ জনের মৃত্যু, চলতি বছরে মোট প্রাণহানি ৬৬১

দেশে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৭ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৬৬ জনের ক্ষেত্রে হামের উপসর্গ পাওয়া গেছে।

এই সময়ে সিলেটে ৩ জন এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫৬৮ জন, আর নিশ্চিতভাবে শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ জনের।

চলতি বছরে মোট ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৭৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হলেও ৬৯ হাজারের বেশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দুই আসামির জেল আপিল শুনবেন হাইকোর্ট
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দুই আসামির জেল আপিল শুনবেন হাইকোর্ট

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের করা পৃথক জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মো. সাইফুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালত রায় ঘোষণা করেন।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হলে তা কার্যকর হওয়ার আগে হাইকোর্টের অনুমোদন (ডেথ রেফারেন্স) প্রয়োজন হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা জেল আপিল, নিয়মিত আপিল ও অন্যান্য আবেদন করার সুযোগ পান। সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিল একসঙ্গেই শুনানি হয়ে থাকে।

মামলার বিচারিক আদালতের রায় ও সংশ্লিষ্ট নথিপত্র ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায় এবং ডেথ রেফারেন্স হিসেবে নিবন্ধিত হয়। পরে ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক জেল আপিল করেন দুই আসামি।

রোববার শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শরীফ ইউ আহমেদ, মোহাম্মদ ওসমান চৌধুরী এবং মোহাম্মদ মেহেদি হাসান।

শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শরীফ ইউ আহমেদ জানান, আদালত দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় প্রধান আসামি সোহেল রানা শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ-এর ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানা-এ হত্যা মামলা দায়ের করেন।

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, আহত ১
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, আহত ১

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) এবং পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। আহত মিঠু ইসলাম (৩০)-কে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে মোটর স্থাপন করা হচ্ছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন অপর একজন।

কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় একটি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ লাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নিপু বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। তিনি বিদেশ ফেরত এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে একটি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় একটি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ লাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নিপু বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। তিনি বিদেশ ফেরত এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে একটি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিমলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ডিমলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—রবিউল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আসফিয়া (৪)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু। একপর্যায়ে সাঁতার না জানায় তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

দেওয়ানগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
দেওয়ানগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টা ৪৩ মিনিটে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন দেওয়ানগঞ্জ সুগার মিলের গাবতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাম রোগের উপসর্গ নিয়ে অভ্রনীল (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অভ্রনীল উপজেলার মজলিসপুর গ্রামের অনাদি মালোর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ ছিল। পরবর্তীতে তার শরীরে হাম রোগের উপসর্গ দেখা দিলে প্রথমে তাকে ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি। পরে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

লেবাননে ড্রোন হামলায় শুভর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
লেবাননে ড্রোন হামলায় শুভর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে শেষ সম্বল এক শতক জমির ওপর থাকা বসতভিটা বিক্রি করেছিলেন সুরঞ্জন দাস। আরও চার লাখ টাকা ঋণ নিয়ে তিন বছর আগে ছেলে শুভ দাসকে পাঠান লেবাননে। কিন্তু ভাগ্য বদলাতে গিয়ে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারালেন সেই প্রবাসী যুবক।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাস গত সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুভর পরিবার জানায়, বাড়ি বিক্রির পর তারা ভাড়া বাসায় বসবাস করতেন। শুভ প্রতি মাসে প্রায় ৩৫ হাজার টাকা পাঠাতেন। সেই টাকায় সংসার চালানোর পাশাপাশি ঋণ পরিশোধ ও ছোট ভাই-বোনের পড়াশোনার খরচ চলত। তবে গত দুই মাস তিনি টাকা পাঠাতে পারেননি।

নিহতের বাবা সুরঞ্জন দাস ভ্যানচালক। তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার অভাবের সংসার। এসএসসি পাসের পর শুভ দেশে ট্রলি চালাতেন। পরে সংসারের হাল ফেরাতে লেবাননে যান। সেখানে একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন।

ছোট বোন সাধনা দাস জানান, মঙ্গলবার দুপুরে তারা শুভর মৃত্যুর খবর পান। রবিবার রাতে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

মা শিখা রানী দাস বলেন, সংসারের উন্নতির আশায় ছেলেকে বিদেশ পাঠানো হয়েছিল। কিছুদিন পর দেশে এনে বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এখন তারা শুধু দ্রুত মরদেহ দেশে ফেরত চান।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শুভ দাসের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, লেবাননে নিহত তিন প্রবাসীর মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।