শিরোনাম

কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ও মোটরসাইকেল শোডাউন, গাড়ি ভাঙচুর

কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ও মোটরসাইকেল শোডাউন, গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা মিছিল, বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউনের ঘটনা ঘটেছে। এ সময় শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি আগামী ১৯ নভেম্বর আওয়ামীলীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে প্রচারণা চালানো হয়। একই রাতে কোটালীপাড়ায় স্টার এক্সপ্রেসের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়ার মাঝবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  তাঁরা কোটালীপাড়ার একটি কলেজের সামনে পথসভা করেন। রাতের দিকে আবারও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মোটরসাইকেল নিয়ে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন করেন তাঁরা। পাশাপাশি আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে প্রচারণা চালান।

এদিকে, একই রাতে কোটালীপাড়ায় স্টার এক্সপ্রেসের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। কারা এবং কী কারণে গাড়িটি ভাঙচুর করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ জেলার আরও দু-একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও স্লোগানের খবর পাওয়া গেছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর