শিরোনাম

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে বিএনপি। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক শওকত জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান রতন, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি ও সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি হাদিউল ইসলাম রাব্বি এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শওকত হোসেন।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর