শিরোনাম

রমফোর্ডে বাংলাদেশিদের সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বিতাড়নের হুমকি ব্রিটিশ এমপির

রমফোর্ডে বাংলাদেশিদের সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বিতাড়নের হুমকি ব্রিটিশ এমপির

লন্ডনের রমফোর্ডে এনসিপির নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার পর বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন  রিস্টোর ব্রিটেন দলের নেতা ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুপার্ট লো।

এক পোস্টে রুপার্ট লো লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যে কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধ নিয়ে বাংলাদেশিরা মারামারি করছে। এসবের মানে আসলে কী, তা আমি বুঝি না, আর বুঝতেও চাই না।’

তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে, এই বাংলাদেশিদের নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। এমনকি বাংলাদেশ নিয়েও আমার কোনো আগ্রহ নেই।’

পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান।

আরেক পোস্টে রুপার্ট লো লেখেন, ‘রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে এদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর