শিরোনাম

মিরপুরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭

মিরপুরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭

রাজধানীর পল্লবী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ১৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১২ নম্বরে মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝটিকা মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলে মিছিলে অংশ নেওয়া ১৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি মাইক্রোবাস এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, মিছিলে অংশ নেওয়া ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর