শিরোনাম

মানিকগঞ্জে ৫১৩তম কাব স্কাউট লিডার অ্যাডভান্সড কোর্সের উদ্বোধন

মানিকগঞ্জে ৫১৩তম কাব স্কাউট লিডার অ্যাডভান্সড কোর্সের উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ৫১৩তম কাব স্কাউট লিডার অ্যাডভান্সড কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সাটুরিয়ার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কোর্স লিডার নাজমা চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কোর্সের প্রশিক্ষক আকতার হোসেন, নাসিমা আক্তার ও জুম্মন ভূঁইয়া। এ সময় বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপকমিশনার মীর মো. ফারুক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্সে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিয়েছেন। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে ১০ জন স্কাউটার দায়িত্ব পালন করছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আগামী ১৯ নভেম্বর শেষ হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর