শিরোনাম

এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। ২০২৫ সালে এ পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ হলেও ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গত বছর অকৃতকার্য হয়েছিল ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন। সে হিসাবে এবার ফেল করা শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর