শিরোনাম

এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তন চেয়ে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি

এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তন চেয়ে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক: এনভিডিয়ার সিইও (প্রধান নির্বাহী) পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবি উঠেছে। এ দাবিতে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। চিঠিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার পাশাপাশি হুয়াংকে আবার দায়িত্বে ফেরানোর আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পদত্যাগের মাধ্যমে এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ৩৩ বছরের অধ্যায়ের অবসান ঘটে। বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশের পর তিনি পদ ছাড়েন। এর মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও রয়েছে।

হুয়াংকে ফিরিয়ে আনতে সিলিকন ভ্যালির কয়েকজন প্রযুক্তি নির্বাহী একটি বিশেষ দল গঠনের উদ্যোগ নিয়েছেন। তারা হোয়াইট হাউসের সমর্থন পাওয়ারও চেষ্টা করবেন। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, হুয়াংয়ের ঘনিষ্ঠদের সঙ্গে তার ফিরে আসার বিষয়েও আলোচনা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়ার পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে প্রতিষ্ঠানের বাইরের কাউকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তার মতে, প্রতিষ্ঠানটিতে বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। এ ছাড়া এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে পৌঁছানোর বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এপিক গেমসের প্রতিষ্ঠাতা টিম সুইনি, ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট গ্যারি ট্যান এবং উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক। এনভিডিয়ার ৭ হাজার ৫০০ জনের বেশি কর্মীও চিঠিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে গার্ডিয়ান।

এদিকে, হুয়াং ও এনভিডিয়ার কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। তবে তাদের হাজির হওয়ার তারিখ এখনো নির্ধারণ হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এএফপি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর