শিরোনাম

সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ষষ্ঠ ব্যাচের নবীনবরণ ও শিরাবরণ এবং তৃতীয় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. আসলাম আলী পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, প্রথম আলো পত্রিকার সাংবাদিক এম আর আলম ঝন্টু, কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক লায়ন মো. রেজাউল হক এবং সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।

সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজরা সাদিয়া রিয়া ও শরীফা খাতুন। এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. আরশাদ আলী, ইন্সট্রাক্টর প্রিংকা রায, প্রথম বর্ষের শিক্ষার্থী কুলসুম বেগম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুবর্ণা আক্তার এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আনারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে নবীন শিক্ষার্থী আয়েশা খাতুন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী পাঠ করেন। এরপর নবীন শিক্ষার্থীদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। তাদের পরিচয়পত্র ও নেমপ্লেট তুলে দেওয়ার পাশাপাশি ক্যাপ পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বিদায়ী তৃতীয় ব্যাচের ২৫ শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি করে ক্রেস্ট দেওয়া হয়।

পরে নবীন শিক্ষার্থীদের হাতে মঙ্গলপ্রদীপ হিসেবে প্রজ্বালিত মোমবাতি তুলে দেওয়া হয় এবং তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ শাহিদা পারভীন। সবশেষে হ্যান্ড ওয়াশিং গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর