নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন।
অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।