শিরোনাম

নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় বৃদ্ধ নানা শ্বশুরের লাঠি ভেঙে ফেলার অভিযোগ নাতজামাইয়ের বিরুদ্ধে

নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় বৃদ্ধ নানা শ্বশুরের লাঠি ভেঙে ফেলার অভিযোগ নাতজামাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মুরুব্বির কাছ থেকে নামাজ-কালাম পড়ার পরামর্শ পেয়ে ক্ষিপ্ত হয়ে তার লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতজামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন মাওলানা সোহরাব হোসেন নামে ওই বৃদ্ধ।

অভিযোগে মাওলানা সোহরাব হোসেন জানান, দুপুরে তিনি তার নাতজামাই রাব্বানীকে নামাজ-কালাম পড়ার পরামর্শ দেন। এতে রাব্বানী ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি কেড়ে নেন এবং সেটি ভেঙে চুরমার করে ফেলেন।

আকস্মিক এ ঘটনায় বৃদ্ধ সোহরাব হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করেন। পাশাপাশি রাব্বানীর বিরুদ্ধে পথে-ঘাটে তাকে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগও করেছেন তিনি। এতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলে জানান ওই বৃদ্ধ।

এ ঘটনায় প্রতিকার চেয়ে মাওলানা সোহরাব হোসেন সংশ্লিষ্ট থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর