শিরোনাম

নীলফামারীতে জাতীয় ইমাম সমিতির ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নীলফামারীতে জাতীয় ইমাম সমিতির ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
ছবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নীলফামারী জেলা শাখার ৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা মো. গোলাম মোস্তফাকে আহ্বায়ক এবং খন্দকার মাওলানা আশরাফুল হক নুরীকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদে জেলা শাখার কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাওলানা মো. গোলাম মোস্তফা সদর উপজেলার চাঁদেরহাট কৃষি কলেজ জামে মসজিদের ইমাম। অন্যদিকে সদস্যসচিব খন্দকার মাওলানা আশরাফুল হক নুরী নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা ও ইমামরা বক্তব্য দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—মাওলানা মোহাম্মদ মুছা, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা সামসুদ্দীন হোসাইন, মাওলানা মশিউর রহমান, আরিফ আল মামুন, মাওলানা আব্দুল আলিম ও মাওলানা নুর।

সভায় জানানো হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে নবগঠিত আহ্বায়ক কমিটি কাজ করবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর