শিরোনাম
সাক্ষাতের অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট

বোয়িং কেনায় তারেক রহমানকে ট্রাম্পের ধন্যবাদ

বোয়িং কেনায় তারেক রহমানকে ট্রাম্পের ধন্যবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ কথা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদী।

এদিকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের এ সিদ্ধান্তকে তিনি প্রশংসার সঙ্গে নিয়েছেন উল্লেখ করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

চিঠিতে ট্রাম্প বলেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর চিঠি তিনি পেয়েছেন এবং কেনার সিদ্ধান্তকে অত্যন্ত প্রশংসা করছেন। পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর