শিরোনাম

সৈয়দপুরে পপির উদ্যোগে ২০২ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

সৈয়দপুরে পপির উদ্যোগে ২০২ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্ট (পপি) নীলফামারী জোনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১টায় বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল বারী বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পপির নীলফামারী রিজিওন প্রোগ্রাম ম্যানেজার মাধব দাস।

এ সময় উপস্থিত ছিলেন পপির নীলফামারী জোনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, নীলফামারী আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক মো. আবুল কাশেম, গোলাহাট শাখা ব্যবস্থাপক মো. রুবেল হোসেন, সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. মেজবাহ উদ্দিন বাদল, সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজমুল হুদা বাবলা, সমাজসেবক আমজাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

সংস্থাটির পক্ষ থেকে বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ২০২ শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে আমলকি, নিম, পেয়ারা, জলপাই, মেহগনি, কাঁঠাল ও কৃষ্ণচূড়া।

চারা বিতরণ শেষে সংস্থার নীলফামারী জোনের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক চারাগুলো রোপণ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর