শিরোনাম

নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ছাত্রদল নেতা আমিরুল ইসলাম জানান, সকালে ব্যক্তিগত চেম্বারের সামনে এসব উপকরণ দেখতে পান তিনি। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন বলেও জানান আমিরুল।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আমিরুল ইসলাম। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণের কথা তিনি উল্লেখ করেননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর