প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদের সভাপতিত্বে সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় মাজেদ মাসুদ ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তি, শীতকালীন ফ্যামিলি ডে উদযাপন এবং কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা আয়োজনসহ বিভিন্ন উদ্যোগের প্রস্তাব দেন। পাশাপাশি পরিবর্তিত সময়ের সঙ্গে সংগঠনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে বেশ কিছু পরিকল্পনা উপস্থাপন করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুর রশিদ জীবন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহীন আলম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বর্ণালী জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক হালিম আনছারী, অধ্যাপক মোজাফফর হোসেন, মিরু সরকার এবং সাধারণ পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, শাকিল মাহমুদ, নববী ফেরদৌস রাফি, আহসান হাবীব মিলন ও মাহবুব সুমনসহ ক্লাবের অন্যান্য সদস্য।