শিরোনাম

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর এ জেলায় আগেভাগেই শীতের আগমন ঘটে। হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতাও তুলনামূলক বেশি অনুভূত হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতি বাড়ছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দৃষ্টিসীমা কমে আসায় সড়কে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে যানবাহন।

যানবাহন চালকেরা জানান, রাত থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ভোরের দিকে তা ঘন হয়ে ওঠে। সূর্যের দেখা মিলছে দেরিতে। ফলে সড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশা দেখা দিচ্ছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ও শীতের তীব্রতাও বাড়ছে। সকালে দেরিতে সূর্যের দেখা মেলায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। সময়মতো কাজে যেতে না পারায় অনেকের আয়-রোজগারেও প্রভাব পড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর