শিরোনাম

সাতক্ষীরা আদালত চত্বরের পাশে ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণ

সাতক্ষীরা আদালত চত্বরের পাশে ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণ

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীর দাবি, ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ বলছে, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুরের দিকে এলাকাটি বেশ কর্মচঞ্চল ছিল। হঠাৎ ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এটি ককটেল নয়, পটকা ফোটানোর ঘটনা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তে পুলিশ কাজ করছে। জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর