শিরোনাম

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

সরকার জানিয়েছে, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর