শিরোনাম

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে নেতার মৃত্যু

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে নেতার মৃত্যু
কর্মসূচিতে অংশ নিতে এসে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামের এক স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিতে এসে মো. সেলিম মাঝি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মাঝি গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সেলিম মাঝি। পরে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিম মাঝির মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ শোক প্রকাশ করে মরহুমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর