শিরোনাম

স্বেচ্ছাসেবক দলের সম্পাদকসহ ৩ মাদক কারবারি আটক

স্বেচ্ছাসেবক দলের সম্পাদকসহ ৩ মাদক কারবারি আটক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর পশ্চিম এলাকায় নুর আলমের বাড়িতে বকশীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মাঝগেদড়া গ্রামের আতর আলীর ছেলে মাসুম মিয়া (৪০), কামালপুর পশ্চিম গ্রামের বাবুল মিয়ার ছেলে নুর আলম (৩০) এবং কামালপুর দক্ষিণ গ্রামের এ কে এম সরোয়ারের ছেলে তারজিদ জাহান বাবু (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর