দৈনিক নিখাদ খবর-এ পলাশ থানা যুবদলের কমিটি সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদীর পলাশ থানা যুবদলের বর্তমান কমিটি বহাল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে নতুন কমিটি গঠনের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয় এবং এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত বর্তমান কমিটিই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চললেও কেন্দ্রীয় যুবদলের এ ব্যাখ্যার পর কমিটি নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।