পঞ্চগড়ে উন্নত জাতের ধান বীজ ‘এজেড ৬৪৫৩ এসটি’ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে সদর উপজেলার বেংহারি এলাকায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী এবং বায়ার ক্রপ সায়েন্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এজেড ৬৪৫৩ এসটি ধান বীজ পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধী। এটি সহজে ঝরে পড়ে না এবং প্রতিটি গাছের শিষে ২৫০–৩২০টি ধান পাওয়া যায় বলে দাবি করা হয়।
তারা আরও জানান, এই জাত ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং ভাতের মানও ভালো। প্রতি শতকে প্রায় ১ মণ পর্যন্ত ধান উৎপাদন সম্ভব, যা প্রচলিত জাতের তুলনায় বেশি ফলনশীল বলে উল্লেখ করা হয়।