শিরোনাম

জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: মির্জা ফখরুল

জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: মির্জা ফখরুল
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে রাজনৈতিক বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধী অবস্থানের ইতিহাস থাকা কোনো শক্তিকে এ দেশের জনগণ কখনোই রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইবে না। গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (২০ মে) দুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রবিরোধী ও অপপ্রচারে লিপ্ত কোনো রাজনৈতিক শক্তিকে জনগণ কখনোই সমর্থন দেবে না। একই সঙ্গে সংস্কার ও রাষ্ট্রীয় অগ্রগতির বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর