শিরোনাম

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী গ্রেফতার

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী গ্রেফতার

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক নারী স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রী এবং অপরজন রোহিঙ্গা নাগরিক।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন— ছালেহা বেগম (৪৫), কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী এবং মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫), উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর