বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেল চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিংয়ের সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন।
আহত অপর দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।