শিরোনাম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
ছবি: প্রতিনিধি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রবিবার (১৭ মে) তিনি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সুপার থার্মাল পাওয়ার প্লান্ট (রামপাল) পরিদর্শন করেন এবং প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারীর সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেডের প্রশাসনিক ভবনে প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (উৎপাদন) সদস্য মো. জহিরুল ইসলাম, এপিএসসিএল পরিচালক, বিদ্যুৎ বিভাগ ও অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্ল্যান্টের নিয়ন্ত্রণ কক্ষ, কয়লা শেড, কয়লা মজুদের স্থান, জেটি ও কয়লা আমদানি-খালাস এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

প্রশাসন জানিয়েছে, প্রকল্পের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর