শিরোনাম

ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক এবং খুলনা মহানগরীর পেশাজীবী শিক্ষক ওয়ার্ড সভাপতি মাওলানা হুসাইন বিন আমজাদ।

শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মল্লিক।

ফকিরহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ আবুল আলা মাসুমের সঞ্চালনায় আয়োজিত এ শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক রুকন অংশ নেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর