রাজধানীতে পানগুছি নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ। শনিবার (১৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পানগুছি নদীর ওপর সেতু না থাকায় মোরেলগঞ্জ ও শরণখোলার লাখো মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। নদী পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত একটি টেকসই ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণের দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পপতি ড. এস এম রহমান হালিম (তনু)।
মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।