শিরোনাম

বাগেরহাটের সাংবাদিকের ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি

বাগেরহাটের সাংবাদিকের ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি

বাগেরহাটের সাংবাদিক সুজন মজুমদারের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এডিটের মাধ্যমে বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামপাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

শুক্রবার (১৫ মে) রাতে করা জিডির নম্বর ৭০১। সাংবাদিক সুজন মজুমদার জানান, “Pulse New Rampal” নামের একটি ফেসবুক আইডি থেকে তার ও শ্যালিকার বিয়ের অনুষ্ঠানের ছবি বিকৃত করে আপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়।

তিনি দাবি করেন, সাংবাদিকতার কারণে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও অপপ্রচার চালিয়ে আসছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব রামপাল। ক্লাবের সভাপতি এম এ সবুর রানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ প্রচার চালানো গুরুতর সাইবার অপরাধ। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রামপাল থানার ওসি মোহাম্মদ রাজিব আল রশিদ বলেন, অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর