শিরোনাম

বৈরী আবহাওয়ায় ভুট্টার বাজারে স্থবিরতা, বোরোর দামেও ধস

বৈরী আবহাওয়ায় ভুট্টার বাজারে স্থবিরতা, বোরোর দামেও ধস

নীলফামারীতে বৈরী আবহাওয়ার প্রভাবে ভুট্টা ও বোরো ধানের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ঘন ঘন বৃষ্টি ও সূর্যের আলো কম থাকায় ভুট্টা শুকাতে না পারায় স্থানীয় মহাজন ও পাইকাররা কেনাকাটায় আগ্রহ হারিয়েছেন। ফলে ভরা মৌসুমেও কৃষকরা বাজারে ভুট্টার ক্রেতা পাচ্ছেন না।
কৃষকরা জানান, মৌসুমের শুরুতে প্রতি মন ভুট্টার দাম ছিল প্রায় ৯৫০ টাকা। বর্তমানে ৭০০ টাকা দরেও ক্রেতা মিলছে না। এতে ঘরে মজুদ রাখা ভুট্টা নিয়ে বিপাকে পড়েছেন তারা। ব্যবসায়ীরাও বলছেন, পর্যাপ্ত রোদ না থাকায় ভুট্টা শুকানো সম্ভব হচ্ছে না, ফলে কেনাকাটায় ঝুঁকি বেড়েছে।
অন্যদিকে বোরো ধানের বাজারেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। বর্তমানে প্রতি ২৮ কেজি ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৮ টাকা। উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর