শিরোনাম

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৩৯) উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। আহত স্বাধীন কাওসারকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকাগামী লাবিবা গ্রুপের আহানাত পরিবহনের একটি বাসের সঙ্গে উজিরপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহ আলম ও আরোহী স্বাধীন কাওসার গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীন কাওসার চিকিৎসাধীন রয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর