শিরোনাম

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রূপা ও মোজাম্মেল বাবু

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রূপা ও মোজাম্মেল বাবু
ছবি: সংগৃহীত

২০১৩ সালের শাপলা চত্বর ঘটনাকেন্দ্রিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ মে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আদালত, যার ধারাবাহিকতায় আজ তাদের হাজির করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে, আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর