শিরোনাম

হজের আনুষ্ঠানিকতা শেষে স্বদেশে ফিরছেন হাজিরা

হজের আনুষ্ঠানিকতা শেষে স্বদেশে ফিরছেন হাজিরা

হজের ফরজ ও ওয়াজিবসহ প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। সৌদি আরবের জেদ্দা থেকে প্রথম ফিরতি ফ্লাইট উড্ডয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রত্যাবর্তন কার্যক্রম।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে ধাপে ধাপে হাজিদের দেশে আনা হচ্ছে। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী বাংলাদেশে ফিরছেন। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমা অনুসরণ করে আবাসন, পরিবহন, ভিসা ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সার্বিক সমন্বয়ের ফলে বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই হজ ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে এবং এখন নিয়মতান্ত্রিকভাবে হাজিদের প্রত্যাবর্তন কার্যক্রম চলমান রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর