শিরোনাম
Ad Image

ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ শিক্ষার্থী ছিল। ইরানের স্থানীয় প্রসিকিউটর ইব্রাহিম তাহেরি বলেন, নৃশংস হামলার শিকারদের বেশিরভাগই ছাত্র, শিক্ষক, স্কুলকর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবক। শনিবার সকালে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেহরান এবং তাবরিজ, কোম, ইসফাহান, কেরমানশাহ এবং কারাজসহ ইরানের বেশ কয়েকটি শহরে যৌথ আক্রমণ শুরু করে। ইরান ইসরায়েল এবং এই অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেয়। 8 বিশ্ববেলা ডেস্ক

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর