প্রতি সপ্তাহে দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় নতুন সব সিনেমা ও সিরিজ। দর্শকও তাই অপেক্ষায় থাকেন সপ্তাহের নতুন এসব কনটেন্টের। সে ধারাবাহিকতায় এবারও বেশ কিছু সিনেমা, সিরিজ মুক্তি পেয়েছে। এগুলোর মধ্য থেকে দর্শক আগ্রহে থাকা বাছাই করা কিছু কনটেন্ট নিয়ে তারাবেলা প্রতিবেদক এ আয়োজন সাজিয়েছেন। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার জিওহটস্টারে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেজ, টেয়ানা টেইলরসহ অনেকে। এর গল্প এগিয়েছে ফ্রেঞ্চ সেভেন্টি ফাইভ নামের এক অতি বামপন্থি গোষ্ঠীর সদস্য প্যাট ও পার্ফিডিয়া। যেখানে অবৈধ অভিবাসীদের বন্দি করে রাখা হয়, সেই রকম ডিটেনশন ক্যাম্পের সরকারি আধা মিলিটারিদের বিরুদ্ধে তাদের লড়াই। দ্য ব্লাফ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘দ্য ব্লাফ’। এতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, কার্ল আরবান প্রমুখ। উনিশ শতকের শেষের দিকের ক্যারিবীয় অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটি। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত চরিত্র এরসেল একসময় জলদস্যু ছিল। সেই অধ্যায় ভুলে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করছে। কিন্তু তার পুরোনো শত্রু ক্যাপ্টেন কনর প্রতিশোধ নিতে ফিরে আসে। অ্যাকিউজড নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘অ্যাকিউজড’। কঙ্কনা সেন শর্মা, প্রতিভা রানতাসহ অনেকেই এতে অভিনয় করেছেন। সিনেমাটির কাহিনি লন্ডন প্রবাসী এক স্বনামধন্য গাইনোকোলজিস্ট গীতিকাকে ঘিরে।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু