ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাধার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করছে বিভিন্ন দেশ। ইসরায়েল, ইরান, কাতারসহ কয়েকটি দেশ এরই মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কয়েকটি এয়ারলাইন্সও তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে। এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, এ অঞ্চলে আকাশসীমা বন্ধ থাকার কারণে দুবাই বিমানবন্দর থেকে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা এবং তেহরানের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে তুরস্কের বেসরকারি বিমান পরিবহন সংস্থা টার্কিশ এয়ারলাইন্স তাদের কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানগামী সব ফ্লাইট বাতিল করেছে। আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান, ইসরায়েল ও কাতার। 8বিশ্ববেলা ডেস্ক
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু