শিরোনাম
Ad Image

মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে

মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে

মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি 8 স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এটি যথাসময়েই অনুষ্ঠিত হবে। রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি ঋণী। তারা বরাবরই আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তাদের সেই সমর্থনের কারণেই আজ দেশের সেবা ও উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছি। পরে বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী। সেখানে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল জানান, শিগগির ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। এ ছাড়া ইপিজেড ও বিমানবন্দর চালুর কার্যক্রম চলমান রয়েছে। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিও নির্বাহী পরিচালক ড. শহীদউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর