নিলাম দরপত্র বিজ্ঞপ্তি নং- রাজউক/সদর/নিলাম-০১/২০২৫-২০২৬।
২। দরপত্রের অংশগ্রহণকারীকে দরপত্রের জন্য মোট মূল্য অংকে ও কথায় আলাদা আলাদাভাবে দরপত্র তফসীলে নির্ধারিত স্থানে লিপিবদ্ধ করতে হবে এবং জামানতের টাকা বাংলাদেশের যে কোন তফসীল ব্যাংকের বিডি/পে-অর্ডারের মাধ্যমে “চেয়ারম্যান, রাজউক” এর অনুকূলে দরপত্রের সাথে জমা দিতে হবে। অন্যথায় দরপত্র বাতিল বলে গণ্য করা হবে। ৩। দরপত্রের সাথে হালনাগাদ নবায়নকৃত ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, এনবিআর কর্তৃক প্রদত্ত টিন (TIN) সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি, লজিস্টিক সাপোর্টের প্রত্যয়নপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সংযুক্ত করতে হবে। ৪। নিলাম বিজ্ঞপ্তির শর্ত ও নিয়মাবলী সম্বলিত সিডিউল জনতা ব্যাংক লিঃ, রাজউক ভবন শাখা, ঢাকা এ আগামী ০৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ হতে ২৯/০৩/২০২৬ খ্রি: তারিখ পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ে টাঃ ১০০০/-(টাকা এক হাজার) মাত্র (অফেরতযোগ্য) মূল্য পরিশোধ সাপেক্ষে পাওয়া যাবে। ৫। কাজ সম্পাদনের সময়সীমা কার্যাদেশ প্রাপ্তির তারিখ হতে ৬০ (ষাট) দিন। ৬। কর্তৃপক্ষ যে কোন নিলাম দর অনুমোদন ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালিবাগ রাজউক অফিসার/স্টাফ কোয়ার্টারের পশ্চিম কম্পাউন্ডে পুরাতন ০৯ নং ভবনের স্থলে বহুতল ভবন নির্মাণকল্পে বিদ্যমান ০৫ (পাঁচ) তলা বিশিষ্ট ০৯নং ভবনে বিদ্যমান স্থাপনাসমূহ অপসারণের মাধ্যমে রিকভারি মালামাল বিক্রয়ের জন্য ভবন ভাঙ্গার কাজে অভিজ্ঞ ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে সীল মোহরকৃত খামে নিলাম দরপত্র আহ্বান করা যাচ্ছে। ১। নিলাম দরপত্রের বিবরণঃ
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু