শিরোনাম
Ad Image

চাঁদাবাজি রোধে সামাজিক আন্দোলনের ডাক ডিসিসিআই সভাপতির

চাঁদাবাজি রোধে সামাজিক আন্দোলনের ডাক ডিসিসিআই সভাপতির

চাঁদাবাজি রোধে সামাজিক আন্দোলনের ডাক ডিসিসিআই সভাপতির

কালবেলা প্রতিবেদক 8 দেশে চাঁদাবাজি বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। নির্বাচন-পরবর্তী সময়ে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে ব্যবসা-বাণিজ্য সহজীকরণের গুরুত্ব তুলে ধরতে এ সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি বলেন, চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি ও যানজট কেবল ব্যবসায়ী সমাজের সমস্যা নয়, বরং এটি রাষ্ট্র ও সমাজের প্রত্যেক নাগরিককে প্রভাবিত করছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দৈনন্দিন জীবনে এসব সমস্যার ভুক্তভোগী। তাদের পরিবারও চাঁদাবাজি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও নিরাপত্তা-সংকটের প্রভাব থেকে মুক্ত নয়। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। সম্মিলিত সামাজিক প্রতিরোধই হতে পারে কার্যকর পথ। তিনি বলেন, একটি নিরঙ্কুশ নির্বাচনী বিজয়ের মাধ্যমে শক্তিশালী সরকার দায়িত্ব নেওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশা বেড়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) প্রশাসক মো. আবদুর রহিম খান।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর