শিরোনাম
Ad Image

নতুন যুদ্ধের খবরে তোলপাড় বিশ্ব, নিন্দা-সংযমের আহ্বান

নতুন যুদ্ধের খবরে তোলপাড় বিশ্ব, নিন্দা-সংযমের আহ্বান

বিশ্ববেলা ডেস্ক 8 যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার ইরানে হামলা শুরু করেছে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে তেহরান। এতে ফের নতুন পূর্ণ যুদ্ধের শঙ্কা জাগছে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। বিশ্বনেতা দ্রুত সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত দায়িত্বজ্ঞানহীন ⁠কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা এ অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে। এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্র মেদভেদেভ। বাহরাইন কাতার জর্ডান ও কুয়েতে হামলার নিন্দা সৌদি আরবের: বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থি। রাষ্ট্রের সার্বভৌমত্বের ‘অবিরাম লঙ্ঘন’ অব্যাহত থাকলে এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে। ইরান আক্রমণে অংশ নেয়নি যুক্তরাজ্য: ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় যুক্তরাজ্য অংশগ্রহণ করেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার সরকারের জরুরি কোবরা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে যুক্তরাজ্য জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের নির্দেশ দিলে যুক্তরাজ্য তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে না। ফ্রান্সের নিন্দা: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি দ্রুত উভয়পক্ষকে সংযম প্রদর্শন করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের নিন্দা: ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানও। এক বার্তায় ইরানের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেইসঙ্গে জরুরি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান স্পেনের প্রধানমন্ত্রীর: স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং একটি আরও অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। হামলার জন্য ইরানকেই দায়ী করল ইউক্রেন: ইউক্রেনের ⁠পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে বর্তমান ⁠উত্তেজনা দেশটির কর্তৃপক্ষের দোষেই ঘটছে। কিয়েভ ইরানের জনগণের পাশে আছে। সেখানে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইউক্রেন।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর