শিরোনাম
Ad Image

ময়মনসিংহের ২ বন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু

ময়মনসিংহের ২ বন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী ও গোবড়াকুড়া স্থলবন্দর দিয়ে দেড় মাস পর আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। গত শনিবার সারা দিনে মোট ২০৪টি গাড়ি কয়লা এই দুই বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩ হাজার ৩৩৬টি গাড়িতে আনুমানিক ৪০ হাজার ৩২ টন কয়লা আমদানি হয়েছে। চলতি বছরের ১০ জানুয়ারির পর থেকে ভারতীয় কয়লা আমদানি পুরোপুরি বন্ধ ছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বন্দরনির্ভর খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ। কড়ইতলী ও গোবড়াকুড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহীন মাহমুদ জানান, শনিবার কড়ইতলী স্থলবন্দর দিয়ে ৬১টি এবং গোবড়াকুড়া স্থলবন্দর দিয়ে ১৪৩টি কয়লাবাহী ট্রাক প্রবেশ করেছে। 8 ময়মনসিংহ ব্যুরো এসব গাড়িতে মোট ২ হাজার ৪২৮ মেট্রিক টন কয়লা ছিল। দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মব্যস্ততা দেখা দিয়েছে। গোবড়াকুড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের মহাসচিব অশোক কুমার অপু বলেন, বর্তমান বাজারদরে কয়লা আমদানিতে ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারছেন না, ফলে আমদানি কমে যায়। আমদানি করা অধিকাংশ কয়লাই ইটভাটায় সরবরাহ করা হয়। ইটভাটায় চাহিদা কমে গেলে কয়লা বন্দরে অবিক্রীত অবস্থায় পড়ে থাকে। ব্যবসায়ীরা ভারতের পাথর আমদানি ও মাছসহ কিছু পণ্য রপ্তানির পরিকল্পনাও করছেন।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর