বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মঈন খান জানান, বিএনপি একটি উদার রাজনৈতিক দল, সবাইকে নিয়ে রাজনীতি করে। প্রতিহিংসা নয়, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, একদলীয় বাকশাল শাসন যা এদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছিল, বিএনপি সেই ধ্যান-ধারণায় বিশ্বাস করে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএনপির এই নেতা বলেন, এ দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী যখন এ দেশের নিরীহ মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। বিএনপি সেই আদর্শে বিশ্বাসী। বিএনপি বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী।
তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতা বিএনপি রক্ষা করবে।
