খামেনিকে হত্যা করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ সংঘর্ষে নিহত ৯
পাকিস্তানে ইরানের সমর্থনে মার্কিন কনস্যুলেটের কাছে আয়োজিত বিক্ষোভ-সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল রোববার করাচি শহরে এ ঘটনা ঘটে। শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর করাচিতে বিক্ষোভ শুরু হয় বলে জানিয়েছে ডন। স্থানীয় একটি উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মুহাম্মদ আমিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা করাচির সিভিল হাসপাতালে অন্তত আটজনের মরদেহ পাঠিয়েছি। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।’ তিনি জানান, হতাহতদের বেশিরভাগেরই শরীরে গুলির ক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েকশ বিক্ষোভকারী করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ বেধে যায়। 8 বিশ্ববেলা ডেস্ক আলজাজিরার এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের কম্পাউন্ডে ঢুকে পড়েছিলেন। এ সময় একজনকে কনস্যুলেট ভবনের একটি জানালায় আগুন ধরিয়ে দিতে দেখা যায়।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু