শিরোনাম
Ad Image

হলিউড সিরিজ থেকে সরে দাঁড়ালেন দীপিকা

হলিউড সিরিজ থেকে সরে দাঁড়ালেন দীপিকা

তারাবেলা ডেস্ক 8 বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। বেশ কিছুদিন ধরেই এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য হোয়াই লোটাস’-এর চতুর্থ সিজনে তাকে দেখা যাবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর আগে সিরিজটির প্রচারিত তিন সিজনই বিশ্বজুড়ে বেশ ঝড় তুলেছিল। এবার আলোচিত সিরিজটি চতুর্থ সিজন নির্মিত হতে যাচ্ছে। নির্মাণ করছেন মাইক হোয়াইট। আর সেখানেই দেখা যাবে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এমন খবর প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম। তাদের প্রতিবেদন অনুযায়ী, এমি পুরস্কারজয়ী সিরিজটির চতুর্থ মৌসুমে দেখা যেতে পারে দীপিকাকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিরিজটি থেকে সরে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ‘দ্য হোয়াইট লোটাস’-এর কাস্টিং প্রক্রিয়ায় অডিশন দেওয়া বাধ্যতামূলক। নির্মাতারা চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব অভিনেতাকেই অডিশনে দেখতে চান। কিন্তু দীপিকা অডিশনে অংশ নিতে রাজি না হওয়ায় তার অভিনয়ের বিষয়টি সেখানেই থেমে যায়। এর আগেও তৃতীয় মৌসুমে তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতা-সংশ্লিষ্টরা। তবে সে সময় তিনি অন্তঃসত্ত্বা থাকায় কাজটি বাস্তবায়ন হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতি চললেও নতুন করে আর সমঝোতা হচ্ছে না। গত এক বছরে এভাবে আরও কয়েকটি বড় প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছেন দীপিকা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলেও তাকে দেখা যাবে না বলে জানা গেছে। শর্ত ও শুটিংয়ের সময়সূচি-সংক্রান্ত মতভেদের কারণেই এসব সিদ্ধান্ত নেওয়া বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘যে কাজ তার কাছে সত্য ও সৎ মনে হয় না, তা তিনি করেন না। অর্থ বা বাণিজ্যিক সাফল্যই একমাত্র মানদণ্ড নয়।’ মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা অভিনীত শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে তার সহ-অভিনেতা বলিউড বাদশাহ শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এ ছাড়া পরিচালক অ্যাটলির নতুন প্রকল্পেও কাজ করছেন দীপিকা। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন। ‘দ্য হোয়াইট লোটাস’র চতুর্থ সিজন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছুই জানানো হয়নি।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর