শিরোনাম
Ad Image

তৃণমূলের ঐক্যে দুটি আসনেই বিএনপি

তৃণমূলের ঐক্যে দুটি আসনেই বিএনপি

তৃণমূলের ঐক্যে দুটি আসনেই বিএনপি

: শেষ পৃষ্ঠার পর কঠিন লড়াইয়ে এগিয়ে থাকেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ এ জয়ে ভূমিকা রাখে। তার স্বীকৃতিস্বরূপ বিএনপি তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মনোনীত করে। মাগুরা-২ আসনের ১৪৫টি কেন্দ্রের সবগুলোর ফলে ধানের শীষ প্রতীকে নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট এবং হাতপাখা প্রতীকের মোস্তফা কামাল পেয়েছেন ১৬ হাজার ২২৩ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৩২ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৩ হাজার ৯৮০। মহম্মদপুর, শালিখা ও সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী দীর্ঘ ৩৮ বছর পর আবার এমপি নির্বাচিত হয়েছেন এবং ৩৭ বছর পর মন্ত্রিত্ব পেয়েছেন। এর আগে ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতীক নিয়ে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৯ সালে শিক্ষা উপমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ১৯৯০ সালে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিগত সময়ে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার নির্বাচন করলেও ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাগুরা জেলা জামায়াত ইসলামীর আমির ও প্রার্থী এম বি বাকেরের চেয়ে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে থেকে এমপি নির্বাচিত হন।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর